সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতায়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রমজান আলী ও মো. স্বপন।

শুক্রবার (১৩ অক্টোবর) এ তথ্য জানান গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন।

আনিচ উদ্দীন বলেন, কিছু সংখ্যক কিশোর সংঘবদ্ধভাবে মোহাম্মদপুর থানার শ্যামলী সিনেমা হলের সামনে দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে এক চাপাতি, একটি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার রমজান আলী ও স্বপনসহ এ কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় ছিনতাই করে আসছে। মোহাম্মদপুর থানায় রুজু করা মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com