বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচনে কেউ না আসার আশঙ্কা আছে কি না, আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল

নির্বাচনে কেউ না আসার আশঙ্কা আছে কি না, আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

ডেস্ক রিপোর্ট-

 মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেউ নির্বাচনে আসবে না—এমন আশঙ্কা করা হচ্ছে কি না সেই বিষয়ে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল। তাদের বলা হয়েছে, শেখ হাসিনার সরকার চায় সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না—সেটা সেই দলের সিদ্ধান্ত।

আজ বুধবার বিকেলে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

মার্কিন প্রতিনিধিদল ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের পার্থক্যও জানতে চেয়েছে বলে জানান তিনি।

আনিসুল হক বলেন, সেই পার্থক্যের কথা তাদের অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, জুডিশিয়ারি সম্বন্ধে জানতে চেয়েছে। জুডিশিয়ারির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে। মামলাজট সম্বন্ধে জানতে চেয়েছে।

নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধিদল কোনো পরামর্শ দেয়নি, তবে জানতে চেয়েছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার জন্য আইনের কিছু পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন করা হয়েছে। তাদের বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন-সংক্রান্ত যেসব অফিস-আদালত, সংস্থা আছে সেগুলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে।

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাপ-আলোচনায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কথা হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, ‘আমি তাদের বলেছি, শেখ হাসিনার সরকার অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com