শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডেমরা থেকে অপহৃত ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার ,গ্রেপ্তার ২

ডেমরা থেকে অপহৃত ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার ,গ্রেপ্তার ২

পুলিশের হাতে গ্রেপ্তার রাকিব ও সবুজ। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার রাকিব ও সবুজ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট-

রাজধানীর ডেমরা থেকে অপহৃত ৮ম শ্রেণির এক ছাত্রীকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে উদ্ধার করে ডেমরা থানা–পুলিশ। ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন রাকিব মোল্লা (২২) ও তাঁর সহযোগী সবুজ মোল্লা (৩০)। তাঁদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গতকাল রাতেই অপহৃত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী রাকিব মোল্লা তাঁর সহযোগী সবুজ মোল্লাসহ কয়েকজন মিলে মেয়েটিকে অপহরণ করেছিলেন। এ ঘটনায় গত ৮ অক্টোবর ভুক্তভোগীর চাচা ডেমরা থানায় মামলা করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ডেমরা থানা-পুলিশ অভিযান চালিয়ে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি বাড়ি থেকে অপহরণকারী রাকিব মোল্লাসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। এ দিকে সহযোগী সবুজ মোল্লাকে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গ্রামের বাড়ি ফরিদপুরে থাকতেই রাকিব মোল্লা মেয়েটিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। বিষয়টি জানতে পেরে এক বছর আগে মেয়েটিকে তার চাচা ডেমরায় নিজের বাসায় এনে স্কুলে ভর্তি করিয়ে দেন। ডেমরায় এসেও রাকিব প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন মেয়েটিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com