বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বর্তমান পুলিশ জনবান্ধব

বর্তমান পুলিশ জনবান্ধব

ডেস্ক রিপোর্ট –

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান পুলিশ জনবান্ধব পুলিশ-বঙ্গবন্ধু’র পুলিশ। এমন পুলিশই বঙ্গবন্ধু চেয়েছিলেন। ১৫ বছর আগে আপনারা যে পুলিশ দেখেছেন বর্তমান পুলিশের সঙ্গে তার পার্থক্য আপনারা নিজেরাই দেখছেন।

রবিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নোয়াখালীর চাটখিল থানার নবনির্মিত কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ১৯৭৫ সালে বলেছিলেন, পুলিশ যেন জনগণের পুলিশ হয়, ঔপনিবেশিক শাসকের পুলিশ নয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর প্রতি সর্বাধিক অ্যাটেনশন দিয়েছেন। তিনি পুলিশের জন্য কাজ করছেন। সর্বাধুনিক প্রশিক্ষণের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করেছেন।

এ সময় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাটখিল থানা পুলিশের একটি ভালো ব্যারাক ছিল না। এলাকার মানুষ সেবা নিতে এলে বসার জন্য জায়গা থাকত না। এলাকার মানুষ ও পুলিশের কথা বিবেচনা করে এই এলাকার সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম সাহেব নিজ অর্থায়নে এই ব্যারাক ও কনফারেন্স রুম নির্মাণ করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই।

মিট দ্য প্রেসে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com