মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাথা-প্রধানমন্ত্রী

আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাথা-প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিনিয়োগের উপযোগী অবকাঠামো উন্নয়ন করেছে সরকার। কমওয়েলথভুক্ত দেশগুলোকে এদেশে বিনিয়োগের সুযোগ নেয়ার আহবান জানান তিনি। আজ (বুধবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী কমনওয়েলথ বাণিজ্য এবং বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালে যুক্তরাজ্য ও জার্মানিকে পেছনে তৃতীয় বৃহত্তম বাজার হবে বাংলাদেশ।

বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম-২০২৩। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেড.আই ফাউন্ডেশন সহযোগিতায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল এটি আয়োজন করেছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ (বুধবার) এই ফোরামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৫৬টি দেশের ৩০০ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ব্যবসা ও বিনিয়োগের সুবিধা নিশ্চিত করেছে সরকার। এই আয়োজনের মধ্যদিয়ে বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর পরিকল্পিত উন্নয়ন হয়েছে। আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাথা।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রায় সব খাতই উন্মুক্ত। বিনিয়োগকারীদের কাছে সেবা পৌছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার।

২০৩০ সালে মধ্যে দেশে স্বচ্ছল জনগোষ্ঠী সাড়ে তিন কোটি হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তখন জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ।

পরে দ্বিতীয় কমনওয়েলথ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com