সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি; উন্নয়ন-অগ্রগতি ও শান্তি-সমৃদ্ধির প্রতীক : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি; উন্নয়ন-অগ্রগতি ও শান্তি-সমৃদ্ধির প্রতীক : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি; উন্নয়ন-অগ্রগতি ও শান্তি-সমৃদ্ধির প্রতীক। অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাসী। তাই আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। এর বিকল্প কেবল আওয়ামী লীগই।

মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর গুলিস্তানে জাতীয় গ্রন্থ কেন্দ্র মিলনায়তনে জাতীয় শোকদিবস ২০২৩ উপলক্ষ্যে গ্রন্থ কেন্দ্র আয়োজিত গ্রন্থাগারভিত্তিক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রমের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।কে এম খালিদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের আলোকিত ও সচেতন মানুষের বিশাল ভূমিকা রয়েছে। আর এ আলোকিত ও সচেতন মানুষ হচ্ছেন গ্রন্থাগারের পাঠক সমাজ। সারাদেশে প্রায় ৯০০টি বেসরকারি গ্রন্থাগার বা পাঠাগার রয়েছে। তারা যদি তাদের আশপাশের মানুষকে সচেতন করেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের দীক্ষা দেন এবং সর্বোপরি আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করেন, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাচিকশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক রূপা চক্রবর্তী, দনিয়া পাঠাগারের প্রতিনিধি শাহ নেওয়াজ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com