শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই শেখ হাসিনাকে হত্যা করতে চায়

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই শেখ হাসিনাকে হত্যা করতে চায়

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করা হয়েছে ৷ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই শেখ হাসিনাকে হত্যা করতে চায় । বঙ্গবন্ধুর অসমাপ্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনো সক্রিয় । তারা শেখ হাসিনার জয়যাত্রাকে থামিয়ে দিতে চায়। আর মাত্র চারমাস পর নির্বাচন। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

মঙ্গলবার (২২ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্র ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন ৷

সভাপতির বক্তব্যে আইইবি প্রেসিডেন্ট মো. আবদুস সবুর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে৷ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন৷ উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে৷  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, পেশাজীবীরা সবসময়ই উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। আগামী নির্বাচনে পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। 

এতে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু। আলোচনায় অংশগ্রহণ করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, ইআরসি ঢাকার নির্বাহী ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান আতাউর রহমান সান্টু এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।  

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com