বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের জাপা চেয়ারম্যান হওয়ার খবর মিথ্যা : চুন্নু

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের জাপা চেয়ারম্যান হওয়ার খবর মিথ্যা : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান করা হয়েছে— এমন খবরকে মিথ্যা বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। পাশাপাশি গোলাম মোহাম্মদ কাদেরকে জাপার চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার খবরকেও মিথ্যা বলে দাবি করেন তিনি ।

মঙ্গলবার (২২ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন । চুন্নু বলেন, দলের কো-চেয়ারম্যান যাদের নাম উল্লেখ করেছেন, তারা এ সিদ্ধান্তে কোনো সই করেননি । গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারেন না। কাউকে অব্যাহতি দিতেও পারেন না । জাপা জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে । এসময় নেতাকর্মীদের বিভ্রান্তি না হতেও আহ্বান জানান জাপা মহাসচিব ।

এর আগে, আজ (মঙ্গলবার) দুপুরে এক প্রেস নোটে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ ।

এতে বলা হয়, দলের কো চেয়ারম্যানদের অনুরোধে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ।  কিন্তু যেসব কো-চেয়ারম্যান অনুরোধের কথা বলা হচ্ছে- তারা এ বিষয়ে কোনো কিছুই জানেন না । 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, আমি কখনও রওশন এরশাদকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করি নাই। এক বছর, দুই বছর আগের কোনো স্বাক্ষরকে কেন্দ্র করে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই ।

এ ব্যাপারে জানতে রওশন এরশাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেনি । এর আগে ২০২১ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তবে সে বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায় ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com