সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে ব্যবস্থা

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে ব্যবস্থা

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, কর্মসূচির নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা যদি কেউ করেন, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার (১৯ আগস্ট) বিকেলে হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব চোখে আঘাত পান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আহত অজয় চন্দ্র দেবের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিতে মঙ্গলবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টায় হাসপাতালে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে হবিগঞ্জে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে হবিগঞ্জ থানা পুলিশ বিনীতভাবে তাদেরকে অনুরোধ করে রাস্তা খোলা রাখার জন্য। কিন্তু সে অনুরোধ রাখা হয়নি, বরং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সে সময় নিক্ষিপ্ত ঢিলে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ মডেল থানার ওসি অজয়। তিনি মারাত্মকভাবে বাম চোখে আক্রান্ত হয়েছেন, তার অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি এখন এখানে চিকিৎসাধীন, আমি এখানকার কর্তব্যরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ ওসি অজয়ের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা করছেন।

আইজিপি চিকিৎসকদের বরাতে বলেন, তার (ওসি অজয়) অবস্থা এখনো সংকটাপন্ন, এজন্য তার চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে। যাতে করে দ্রুত সময়ের মধ্যে তার আরোগ্য নিশ্চিত করা যায়।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্য যদি আক্রান্ত হন, আহত হন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছি।

সামনে জাতীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, পুলিশ দেশের আইনপ্রয়োগকারী সংস্থা। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, লোকবল নিয়োগ, সক্ষমতা বৃদ্ধি এবং ইক্যুপমেন্ট যা দরকার সবই আছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনানুগভাবে ও সাহসিকতার সঙ্গে সে দায়িত্ব পালনের জন্য আমাদের পুলিশ সদস্যরা প্রস্তুত। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রয়েছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা যদি কেউ করেন তাহলে দেশেে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com