সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
স্বাধীনতা বিরোধীরা এ মাসেই একটি বাজে খেলা খেলতে পারে, আমরাও খেলব : শামীম ওসমান

স্বাধীনতা বিরোধীরা এ মাসেই একটি বাজে খেলা খেলতে পারে, আমরাও খেলব : শামীম ওসমান

টাঙ্গাইল সংবাদদাতা

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। আপনাদের প্রস্তুত থাকতে হবে। স্বাধীনতা বিরোধীরা এ মাসেই একটি বাজে খেলা খেলতে পারে। ওরা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে আঘাত করতে পারে। আমরাও খেলব। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে। বিদেশিদের উস্কানিতে বিএনপি লাফাচ্ছে। এতে কোনো লাভ নেই । আগামী একশ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না ।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সব শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুক্তির জন্য কাজ করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা হাসলে এ দেশের মানুষ হাসে । সারা দেশে যে উন্নয়ন হয়েছে, তা চোখে পড়ার মতো । তিনি প্রধানমন্ত্রী বলেই তা আজ সম্ভব হয়েছে ।

টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com