সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা : নসরুল হামিদ

বাংলাদেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা : নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ভিত্তি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা। ব্রিটিশ কোম্পানি থেকে ৪.৫ মিলিয়ন পাউন্ড স্ট্যালিং দিয়ে ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় বিশাল দূরদর্শিতার ফসল। এখন পর্যন্ত এখান থেকে ৬ লাখ ২১ হাজার কোটি টাকার গ্যাস বিক্রয় হয়েছে এবং বর্তমান মূল্যে আরও ৩ লাখ ১৭ হাজার কোটি টাকার গ্যাস সঞ্চিত রয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিদ্যুৎ ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক প্রতিটি খাতে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যে অবদান রেখে গেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। যার দূরদর্শী, বিচক্ষণ ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো তাকেই বাংলাদেশ বিরোধী কুচক্রীমহল হত্যা করে দেশের উন্নয়ন-অগ্রগতি স্থবির করে দেয়। এই স্বাধীনতাবিরোধী চক্রের সদস্যরা ও তাদের উত্তরসূরিরা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। হত্যার রাজনীতি সৃজনকারী, স্বাধীনতাবিরোধী চক্রের কাছে বাংলাদেশ, বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র নিরাপদ নয়। এদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিউবো শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আ.ন.ম. তারিক আবদুল্লাহ বক্তব্য রাখেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com