সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
এক যুগ পর কুড়িগ্রামে জোড়া খুন মামলার মূলহোতা গ্রেপ্তার  

এক যুগ পর কুড়িগ্রামে জোড়া খুন মামলার মূলহোতা গ্রেপ্তার  

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে প্রায় এক যুগ পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ উলিপুরের গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামের দুইজন খুন হন। এরই ধারাবাহিকতায় সেসময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেপ্তারের ভয়ে দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছিল এবং কিছুদিন পরপর অবস্থান পরিবর্তন করছিল।

উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বনসহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। একপর্যায়ে উলিপুর থানার একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করে তাকে নিয়ে আসে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২ সালের জোড়া খুনের মামলার মূলহোতাকে পুলিশ ও র‍্যাবের যৌথ প্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com