মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কোনো অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন চায় না জাতীয় পার্টি : রওশন এরশাদ

কোনো অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন চায় না জাতীয় পার্টি : রওশন এরশাদ

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, সাংবিধানিক ধারা মেনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচন হবে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সরকার শুধু কমিশনকে সহায়তা করবে। ওই নির্বাচনেই অংশ নেবে জাতীয় পার্টি।

বুধবার (১৯ জুলাই) সকালে বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদের বরাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয় না। নির্বাচন কমিশনই পারে সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণ সম্পন্ন করতে। অস্থায়ী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলা হোক না কেনো, কোনো অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন চায় না জাতীয় পার্টি।

অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলোর সমালোচনা করে রওশন এরশাদ বলেন, তারা কেউই জাতীয় পার্টি ও পল্লীবন্ধু এরশাদের প্রতি সুবিচার করেনি। নির্বাচন, ভোটগ্রহণ ও নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির প্রতি নিরপেক্ষ আচরণ করা হয়নি। ৯১ সালেও অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন অস্থায়ী সরকারের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে, তারা জাতীয় পার্টি ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অন্যায় করেছে।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কখনই সুখকর নয়। বিশ্বের উন্নত গণতন্ত্র চর্চার দেশগুলোতে এমন ব্যবস্থা নেই। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনই হতে পারে গ্রহণযোগ্য সমাধান।

আগামী সংসদ নির্বাচনে বন্ধু প্রতিম রাষ্ট্রসমূহ ও জাতিসংঘের প্রতিনিধিদের পর্যবেক্ষক হিসেবে সফরের আমন্ত্রণ জানিয়ে তাদের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা বলেন, দ্বিপাক্ষিক আন্তরিক সম্পর্ক বজায় রাখুন। বাংলাদেশের অভ্যন্তরীণ ও সাংবিধানিক বিষয়ের ওপর কারো অযাচিত হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন রওশন এরশাদ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com