বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
নারায়ণগঞ্জে রণক্ষেত্রে পরিণত পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জে রণক্ষেত্রে পরিণত পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে বিএনপি-পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দফায় দফায় চলে সংঘর্ষ, নেতাকর্মীদের ভাঙচুর তাণ্ডবে সেখানে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। এখন পর্যন্ত সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৯ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রায় অংশ নিতে নেতাকর্মীরা বেলা ৩টা থেকেই কাঁচপুর এলাকায় জড়ো হতে শুরু করেন। এ সময় সেখানে প্রচুর পুলিশ সদস্য মোতায়েন ছিল। নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের সরাতে চাইলে পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এই বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে ছিলাম। পুলিশ প্রথমে আমাদের কর্মসূচিতে বাঁধা দেয়। পরে তারা আমাদের নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের কাঁদানো গ্যাসে আমাদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরূল ইসলাম আজাদসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। পরে তারা আবারো মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পিকেটিং শুরু করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ার গ্যাস ও ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com