মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
‘দেশের গণতন্ত্রকে যারা আঘাত করেছে আমার কি তাদের মায়া কান্নায় ভুলব? : শিক্ষামন্ত্রী

‘দেশের গণতন্ত্রকে যারা আঘাত করেছে আমার কি তাদের মায়া কান্নায় ভুলব? : শিক্ষামন্ত্রী

যশোর সংবাদদতা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামাত শুধু মানবাধিকারের কথা বলে। যখন ৭১ ও ৭৫ এর খুনিদের সহয়তা করেছে, সেই সময়ে তারা (বিএনপি-জামাত) মানবাধিকারের কথা বলেনি। বিএনপি- জামাতের কান্নাকাটি দেখলে মনে হয় সারাবিশ্বে একমাত্র মানবাধিকার তাদের আছে। সময় এসেছে আগামী নির্বাচনকে নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এ দেশের গণতন্ত্রকে যারা আঘাত করেছে আমার কি তাদের মায়া কান্নায় ভুলব? নাকি দেশকে এগিয়ে নিয়ে যাব। 

শনিবার (১৯ আগস্ট) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘গণতন্ত্রের নামে তারাই মায়া কান্না করছে, যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় এনেছিল, কারফিউ দিয়ে সরকার চালিয়েছিল। যারা বিচার হতে দেয়নি, যারা হত্যাকারীদের মুক্তি দেয়। আর মানবাধিকারের নামে তাদের পাশে দাঁড়িয়েছিল একাত্তরের স্বাধীনতা বিরোধী সেই পরাশক্তি।’

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এমন আহসান হাবীব।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রী নিজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি ২৮ জন বিশেষজ্ঞসহ ৭০ জন চিকিৎসক সেবা প্রদান করেন। দিনব্যাপী এ ক্যাম্পে ৩ হাজার রোগী ওষুধসহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া ৫০০ দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com