শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আওয়ামী লীগ যে কোনও দুর্যোগে, মানুষের বিপদে পাশে দাঁড়ায় : নানক

আওয়ামী লীগ যে কোনও দুর্যোগে, মানুষের বিপদে পাশে দাঁড়ায় : নানক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ যে কোনও দুর্যোগে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু একটি দল—বিএনপি, তাদের জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির এ কর্মসূচির আয়োজন করে।ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় আওয়ামী লীগ জনগণের পাশে দাড়িয়েছে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি দল—যে দল মানুষের দুর্যোগে পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো করোনা, বন্যা মোকাবিলায় ঝাপিয়ে পড়েছিল। এবার ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছে।’

দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেও বিএনপি জনগণের পাশে নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘জনগণের প্রতি বিএনপির কোনও দায়বদ্ধতা নেই। এ কারণেই তারা করোনা মহামারির সময়ে নিশ্চুপ ছিল। তখন; উল্টো তারা সরকার ও প্রধানমন্ত্রীর কার্যক্রমের সমালোচনা করছে। আজকে আওয়ামী লীগ একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। এছাড়া কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সজাগ থাকতে বাড়ির মালিক ও জনগণকে সচেতন করছে।’

এসময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। তাহলে আমরা সঠিকভাবে ডেঙ্গু মোকাবিলা করতে পারবো।’ 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন প্রাণ গোপাল দত্ত।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com