বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুরের রৌমারি বিলে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

জামালপুরের রৌমারি বিলে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

জামালপুর সংবাদদাতা

জামালপুরের মেলান্দহে রৌমারি বিলে গোসল করতে নেমে সোহার্দ্য (১৬) নামের সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ওই বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সৌহার্দ্য জামালপুর পৌরসভার জিগাতলা এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, পর্যটন হিসেবে পরিচিতি রৌমারি বিল ছয়মাস পানিতে থইথই করে। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসেন এখানে। শুক্রবার বিকেল ৫টার দিকে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে আসে সৌহার্দ্য। একপর্যায়ে বিলের পানিতে সে গোসল করতে নামে। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ছানোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করছে। তবে এখনো ওই ছাত্রের সন্ধান মেলেনি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ডুবুরি রয়েছে। এখনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com