শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে : মির্জা আব্বাস

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখন এ অস্ত্র আর কাজ করবে না। মানুষ আন্দোলন করতে শিখেছে, তারা দাবি আদায় করবে। ফলে ভয় নেই, আলোর দেখা পাচ্ছি, সামনে দিন আসছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের দাবিতে এ গণ-মিছিল মহাখালী হয়ে মহাখালী-টাঙ্গাইল বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।তিনি বলেন, এ সরকারকে দেশবাসী আর দেখতে চায় না। গত ১৫টি বছর এ ভয়ংকর, স্বৈরাচারী একটা সরকার আমাদের কাঁধে চেপে বসেছে। নড়া দিলেও সরে না, ধাক্কা দিলেও পড়ে না। তাদের টেনেহিঁচড়ে এখান থেকে নামাতে হবে।

তিনি আরও বলেন, কি কারণে আজ এত জনসমাবেশ? কি কারণে এত লোক হচ্ছে মিছিল-মিটিংগুলোতে? আমাদের নেতা কিংবা কর্মী সবাই কিন্তু মিছিলে নেই। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আজ এ মিছিলে যোগ দিচ্ছে।

সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীরা যখন রাজপথে নামে তখন সরকার গুলি করে, টিয়ারশেল মারে, হত্যা করে, গুম করে। গত রাতে এ এলাকার বহু কর্মীসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বহু নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈণ খান প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com