সোমবার, ০৮ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সময় থাকতে পদত্যাগ করুন । না হলে পালানোর কোনো পথই পাবেন না : জয়নাল আবদিন

সময় থাকতে পদত্যাগ করুন । না হলে পালানোর কোনো পথই পাবেন না : জয়নাল আবদিন

ময়মনসিংহ সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ময়মনসিংহে গণমিছিল করেছে মহানগর বিএনপি । শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নতুন বাজারের গঙ্গাদাস গুহ সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয় । 

এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক । পরে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ বাধা দিলে মিছিলটি ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
 
এর আগে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবদিন ফারুক বলেন, নির্বাচন নির্বাচন খেলা আর খেলতে দেওয়া হবে না। আগামী নির্বাচনের আগে বিএনপির দাবি মেনে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এক দফা দাবি মানতেই হবে। বুলি উড়িয়ে বিএনপি আর বিদেশিদের গালি দিয়ে কোনো লাভ নেই, সময় থাকতে পদত্যাগ করুন। না হলে পালানোর কোনো পথই পাবেন না।
 
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com