বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘অলিক গল্পের ফাঁদে’ আ. লীগ ইতিহাস বিকৃত করছে : মির্জা ফখরুল

‘অলিক গল্পের ফাঁদে’ আ. লীগ ইতিহাস বিকৃত করছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

‘অলিক গল্পের ফাঁদে’  আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে জড়িত করতে আওয়ামী লীগ এখন অলিক গল্প ফাঁদছে। এটা ইতিহাস বিকৃতি।’ 

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘তখন (পঁচাত্তর) তো বিএনপির জন্মই হয়নি। জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন না। তিনি ছিলেন ডেপুটি প্রধান। যারা সেনাবাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান ছিলেন তারা ওই দুর্ঘটনার পর খন্দকার মোশতাকের সরকারকে স্যালুট করে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছিল।’

মিথ্যাচার করে দেশের জন্য জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা এ কথাও ভুলতে পারি না—শেখ মুজিবুর রহমানের লাশ তার বাড়ির সিঁড়িতে রেখেই আওয়ামী লীগের নেতারা সরকার গঠন করেছিলেন। যারা আজকে মিথ্যা প্রচার চালায়—শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলেন! তাদের একটাই উদ্দেশ্য জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করে একেবারে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা। কিন্তু সেটা সম্ভব নয়।’ 

‘আওয়ামী লীগ স্বাধীনতার পর দেশে দুঃশাসনের রাজ্য তৈরি করেছিল। তারা তাদের মতো করে এদেশে লুটপাটের রাজত্ব করেছিল’ বলেও মন্তব্য করেন তিনি

রচনা প্রতিযোগিতা কমিটির সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সঞ্চালনায় এসময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বক্তব্য দেন। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com