বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
স্ত্রীকে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে পালালেন স্বামী

স্ত্রীকে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে পালালেন স্বামী

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদিজা বেগম (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার দাদপুর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মো. হাসান আলী পলাতক রয়েছেন। 

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হাসান আলী সবসময় স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতেন। বৃহস্পতিবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করেন হাসান আলী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান খাদিজা। সন্ধ্যার পর তার মরদেহ দাদপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।তিনি আরও বলেন, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

বা বু ম / অ জি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com