মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কঠোরভাবে দমন করা হবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের : আইজিপি

কঠোরভাবে দমন করা হবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শাহবাগে জামায়াত নেতাকর্মীদের ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি সেদিন জানাজা দেওয়ার জন্য তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা তাদের কঠোর হস্তে দমন করব।

জঙ্গি দমনের বিষয়ে তিনি বলেন, জঙ্গি ধমনে আমাদের সক্ষমতা রয়েছে। তারা যত দুর্গম এলাকায় অবস্থান করুক না কেন আমরা তাদের দমন করতে সক্ষম হব।

নির্বাচনকে সামনে রেখে জঙ্গিরা সঙ্ঘবদ্ধ হয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জঙ্গিদের নিয়ে আমাদের যেসব সংস্থা কাজ করে তারা সক্রিয় আছে। যখনই তারা (জঙ্গি) সংঘটিত হওয়ার চেষ্টা করেছে সাথে সাথেই আমরা তাদের নিষ্ক্রিয় করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। এবারও এমনটা হয়েছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। আমাদের সক্ষমতা আছে, আমাদের সামর্থ্য আছে। জঙ্গিরা যেখানেই সংঘটিত হওয়ার চেষ্টা করবে আমরা সাথে সাথেই তাদের ধরে ফেলি। গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের চেয়ে অনেক এগিয়ে থাকি আমরা। তাদের সংঘটিত হওয়ার খবর আমরা পেয়ে যাই। যত দুর্গম অঞ্চলেই তারা কার্যক্রম পরিচালনা করুক সেই তথ্য পেয়ে আমরা তাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করছি। তাদের সংঘটিত হওয়ার যেকোনো চেষ্টা আমরা রুখে দিতে সক্ষম। জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যাওয়ার পরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে এবং তারা নানা ধরনের কর্মসূচি দিচ্ছে। সে বিষয়ে পুলিশের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, আপনারা দেখেছেন সেদিন রাতে যে অবস্থা হয়েছিল। তারা প্রথম বলেছিলেন, একটা জানাজা করতে চান। ডিএমপি কমিশনার এর আগে তাদেরকে বলেছেন জানাজা করে তাদের রাতে চলে যাওয়ার একটা ব্যবস্থা করবেন। একটা জানাজা করার জন্য তাদের সময়ও দেওয়া হয়। কিন্তু তারা সেই জানাজা করেনি। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশ পুলিশ বাহিনী সকল সদস্য আমরা আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণ আছে। আমরা আমাদের যত ধরনের প্রস্তুতি আছে, জনবল আছে এবং সরঞ্জাম আছে তা দিয়ে এই ধরনের যেকোনো আইন শৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করব। 

রাজনৈতিক কর্মসূচির নামে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে আপনাদের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের কোন কথা নেই। আমাদের কথা হচ্ছে যখনই নাশকতা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হবে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

সাঈদীর চিকিৎসকের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধানমন্ডি থানায় একটা জিডি করেছেন, এ  তথ্য পেয়েছি। আমরা তদন্ত করছি। তার সঙ্গে আমরা কথা বলে হুমকি দাতাকে চিহ্নিত করার চেষ্টা করব। তাকে চিহ্নিত করে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া যায় সেটা নেওয়া হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com