শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আমরা শক্ত অবস্থানে থাকলে বিদেশি ষড়যন্ত্র কাজে লাগবে না : পররাষ্ট্রমন্ত্রী

আমরা শক্ত অবস্থানে থাকলে বিদেশি ষড়যন্ত্র কাজে লাগবে না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ধ্বংস করার জন্য বিদেশিদের ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশ ধ্বংস হোক সেটা বিএনপি চাইবে না বলেও বিশ্বাস মন্ত্রীর।

বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শক্ত অবস্থানে আছি। শক্ত অবস্থানে থাকলে বিদেশি বিভিন্ন রকম ষড়যন্ত্র কাজে লাগবে না। আর আমরা যদি দেশবাসী ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না। 

তিনি বলেন, ষড়যন্ত্র সেখানে কাজে লাগে যেখানে আভ্যন্তরীণ সংঘাত থাকে। আমাদের দেশে আভ্যন্তরীণ সংঘাত খুব কম। সুতরাং এখানে কিছু হবে না। আমরা দেশটা ধ্বংস করতে চাই না। আর বিএনপিও চাইবে না দেশটা ধ্বংস হোক।

আলাপকালে আফগানিস্তান, সিরিয়া এবং লিবিয়ার প্রসঙ্গ টানেন মোমেন। তিনি বলেন, যেখানে এগুলো হয়েছে (আভ্যন্তরীণ সংঘাত), মানুষের জন্য অমঙ্গল ডেকে নিয়ে এসেছে। বিএনপিও এটা চাইবে না। আমরা বিশ্বাস, তারাও একটা গণতান্ত্রিক প্রসেসে আসবে। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, নিশ্চই তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেষ্টা করবে।বিএনপি তাদের অতীতের ভুল বুঝতে পারবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির এক সিটের জন্য দুই থেকে তিনজন প্রার্থিতা করেছে। এবার তারা তাদের ভুল বুঝবে। এক সিটের জন্য একজন প্রার্থী দেবে। তাহলে তাদের অবস্থান আরও ভালো হবে। গণতন্ত্রে বিশ্বাস রাখলে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে। এবারের সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হবে বলেও মন্তব্য করেন ড. মোমেন।

সম্প্রতি ভারতের হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলের বিপরীতমুখিতার কারণে সামরিক শাসন উত্থান হতে পারে -এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে মোমেন বলেন, এটা আমি মনে করি না। এটা আমি বলতে পারব না। গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে, বিএনপি বড় বড় মিটিং করে। শুনেছি, ওরা টাকা দেয়; লোক আসে।

বিদেশিদের ষড়যন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশির ষড়যন্ত্র নিয়ে আপনার (প্রশ্ন করা সাংবাদিককে) মাথা ব্যাথার দরকার নাই। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com