বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ সংবাদদাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন শেখ রেহেনাও।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১০টা ৫০ মিনিটে সরকারি বাসভবন গণভবন থেকে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের পাশে অবস্থিত হেলিপ্যাডে অবতরণ করেন সরকার প্রধান। পরে সেখান থেকে তিনি নিজ গাড়িতে করে সমাধি সৌধের উদ্দেশ্যে রওনা হন। ১১.৪০ মিনিটে প্রধানমন্ত্রী সমাধি কমপ্লেক্স চত্বরে পৌঁছান। সেখানে অবস্থানরত স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবেন। পরে পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবার সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দোয়া ও মোনাজাত শেষে দলীয় প্রধান হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন সরকার প্রধান। পরে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিবেন। এরপর প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সমাধি সৌধ কমপ্লেক্স।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com