বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
১৮ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ২

১৮ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় পুলিশের অভিযানে ১৮ লক্ষাধিক টাকা মূল্যের দুই হাজার ২৪১ পিস ভারতীয় শাড়িসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে দুই চোরাকারবারিকে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এর আগে, শনিবার (১২ আগস্ট) রাতে ভালুকা-গফরগাঁও সড়কে চেকপোস্ট বসিয়ে শাড়িগুলো জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণার বারহাট্টা এলাকার আক্কাস আলীর ছেলে স্বপন মিয়া (২৪) ও মদন উপজেলার নুরুল ইসলামের ছেলে আব্দুল কাইয়ুম (৪২)।

পুলিশ জানায়, নেত্রকোণার উচিতপুর থেকে চোরাকারবারিরা শাড়িগুলো নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপু চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ভালুকা-গফরগাঁও সড়কে চেকপোস্ট বসায়। পরে ওই কাভার্ডভ্যানটি চেকপোস্টের সামনে এলে তল্লাশি চালিয়ে দুই হাজার ২৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ সময় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, চোরাকারবারিরা ভারতীয় সীমান্ত দিয়ে শাড়িগুলো প্রথমে ট্রলার নিয়ে আসে। পরে নেত্রকোণার উচিতপুর থেকে ট্রাকে করে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই তারা এ কাজ করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com