মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আগুন-সন্ত্রাস করে (বিএনপি) জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে : খাদ্যমন্ত্রী

আগুন-সন্ত্রাস করে (বিএনপি) জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে : খাদ্যমন্ত্রী

নওগাঁ সংবাদদাতা

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিগত দিনে বিএনপি বাসে আগুন দিয়েছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। আগুন-সন্ত্রাস করে তারা জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে। এখন তারা (বিএনপি) সাধু সেজেছে। আসন্ন নির্বাচনে কোনো ধরনের বাধা সৃষ্টি করলে বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে ।

রোববার (১৩ আগস্ট) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি হামলা-মামলা করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা-মামলা করে হয়রানি করেনি। বরং শেখ হাসিনার সরকার বিরোধিতাকারীদের আরও বেশি সুযোগ-সুবিধা দিয়েছে। এখন সব দলের, সব ধর্মের মানুষ সুযোগ-সুবিধা পাচ্ছেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সকল নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়েই উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে শোক সমাবেশে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com