শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৪ মাজার ভক্ত নিহত

আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৪ মাজার ভক্ত নিহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পারাপারের সময় ট্রেন আসায় নদীতে ঝাঁপ দিয়ে ও কাটা পড়ে ৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) ৪ সদস্যদের এ কমিটি গঠন করেন।

আখাউড়া সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ তারেককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, রেলওয়ের নিরাপত্তার বাহিনীর একজন সহকারী কমাডেন্ট, একজন চিকিৎসা কর্মকর্তা এবং একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। ৭ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে ডিআরএম (ঢাকা) মো. শফিকুর রহমান বরাবরে প্রতিবেদন দাখিল করার সময় ধার্য্য করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির আহ্বায়ক সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ তারেক।

আখাউড়া সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান আহমেদ তারেক বলেন, দুর্ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তিনি আরও বলেন, মাজার শরীফের ওরশ উপলক্ষে যেহেতু বেশি লোকের সমাগম হয় সেজন্য এসএসওয়ে/আখাউড়া ট্রেন চালককে মাজার এলাকায় হর্ণ দিয়ে দেখে শুনে যাওয়ার জন্য ওরশের একদিন আগেই বার্তা পাঠিয়েছিলেন।

জানা যায়, ১০ আগস্ট বৃহস্পতিবার থেকে আখাউড়া পৌর শহরের খড়মপুর কল্লা শহীদ (র.) বার্ষিক ওরশ শুরু হয় । ওই দিন রাত সাড়ে ৮টার দিকে মাজার শরীফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট বাইপাস রেলপথ দিয়ে ভক্ত-আশেকানরা মাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেলওয়ে সেতু অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে এবং নদীতে ঝাঁপ দিয়ে ৪ জনের মৃত্যু হয়। ওই দিন রাতে ২ জন এবং পরদিন (শুক্রবার) সকালে এবং দুপুরে নদী থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতরা হলেন, নরসিংদীর মাধবদি থানার নোয়াকান্দি গ্রামের গাজী মিয়ার ছেলে শুকুর মিয়া (৬০), একই জেলার পলাশ উপজেলার মোতালেব মিয়ার ছেলে মোজাম্মেল (২০), নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার চিলকান্দি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মতি ভূইয়া (৫৫), অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আমিরুল ইসলাম নামে একজন আহত হয়েছেন ।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেন আসতে দেখে তাড়াহুড়ো করে সেতু পারাপার হতে গিয়ে একজন ট্রেনে কাটা পড়ে এবং বাকিরা নদীর পানিতে ঝাঁপ দেয়। পরবর্তীতে বাকিদের মরদেহ উদ্ধার করা হলে নিহতের সংখ্যা ৪ জনে দাঁড়ায়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com