রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আমি কখনও মনে করিনা আমি বিএনপির জোটে গিয়েছিলাম : কাদের সিদ্দিকী

আমি কখনও মনে করিনা আমি বিএনপির জোটে গিয়েছিলাম : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল সংবাদদাতা

গত কয়েক বছর যাবৎ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনা, শয়তানরা ভোট দেয়। এখন নির্বাচনে দিনের ভোট রাতে হয় ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

শনিবার (১১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা শাখার বর্ধিত সভায় তি‌নি এসব ব‌লেন।বঙ্গবীর বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির ঐক্যজোটে গিয়েছিলাম। আমি কখনও মনে করিনা, আমি এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। বরং আমি ড.কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।

তিনি নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে বলেন, সকালে ব্যালট পেপার যাওয়ার কথা বলেছে নির্বাচন কমিশনার। রাতে কোনো ব্যালট পেপার যাবে না। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও একই অবস্থা হবে।

এ সময় তি‌নি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com