শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দিনের অতিবৃষ্টিতে কক্সবাজারে বন্যায় ক্ষতি ১৪ কোটি টাকা, মৃত্যু ২০

দিনের অতিবৃষ্টিতে কক্সবাজারে বন্যায় ক্ষতি ১৪ কোটি টাকা, মৃত্যু ২০

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারে টানা সাত দিনের অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন। এ সময় পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, জেলার ৯ উপজেলার ৬০টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা। এ উপজেলায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এরপরের অবস্থান পেকুয়া। যেখানে মৃত্যু হয়েছে ছয়জনের। এছাড়া উখিয়ায় দুইজন এবং রামুতে একজনের মৃত্যু হয়েছে। 

এদিকে সড়ক বিভাগের ৫৯ কিলোমিটার সড়ক এবং এলজিইডির ৮০.৭৫ কিলোমিটার গ্রামীণ রাস্তা ও ৪৭টি ব্রিজ/কালভার্ট বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা পানিতে ডুবে আছে। পানি নেমে গেলে আর্থিক মূল্য জানা যাবে। এছাড়া দোহাজারী-কক্সবাজার রেললাইনের কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জেলায় ১৫ হাজার ৬৩৮ হেক্টর ফসলি জমি, ১ হাজার ৭৫২টি পুকুর/ দীঘি/ খামার, ১ হাজার ৮৩২টি মৎস্য ঘের, ২৬২ মেট্রিক টন ফিন ফিশ, ৭০০ মেট্রিক টন চিংড়ি, ৯.৯৫ মেট্রিক টন পোনা ও ১৭৯টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ জানান, মৃত ২০ জন ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০৩ মেট্রিক টন চাল, ৬ হাজার প্যাকেট শুকনো খাবার এবং ১ কোটি ৭ লাখ ৭৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com