সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উচ্চ আদালতে খারিজ ইমরানের সাজা স্থগিতের আবেদন

উচ্চ আদালতে খারিজ ইমরানের সাজা স্থগিতের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সাজা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।  

আইএইচসির প্রধান বিচারক আমের ফারুক অবশ্য বলেছেন, এই আবেদনের ওপর নিয়মিত শুনানি হবে; তবে কবে থেকে এই শুনানি শুরু হবে—সে সম্পর্কে সিদ্ধান্তে আসতে আরও ৪ থেকে ৫ দিন সময় নেবেন আদালত।

উল্লেখ্য, আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে গত শনিবার রায় ঘোষণা করেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। সেই রায়ে ইমরানকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ রুপি জরিমানা এবং গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

আদালত এই রায় ঘোষণার অল্প সময়ের মধ্যে ৭০ বছর বয়স্ক ইমরান খানকে লাহোরের অভিযাত এলাকা জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছে।

আদালতের এই রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের রাজনীতিতে ইমরানকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয় দেশটির নির্বাচন কমিশন।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার ইমরান খানের আইনজীবী খাজা হারিস এই সাজার ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেন। আপিলের পক্ষে যুক্তি দিয়ে হারিস বলেন, ‘তোশাখানা মামলায় বিচারিক আদালত যে রায় দিয়েছেন, তা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই এই রায়ের ওপর আমরা স্থগিতাদেশ চাইছি।’

যুক্ততর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের এই আবেদন খারিজ করে দেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক। সেই সঙ্গে তিনি বলেন, ‘আবেদনটি নিয়মিত শুনানির জন্য নথিভুক্ত করা হলো। কবে থেকে এটির ওপর শুনানি শুরু হবে— তা ৪-৫ দিন পর জানানো হবে।’

এই দিন ইমরান খানের সাজা সম্পর্কিত আরও একটি আবেদন জমা দেন তার আইনজীবী খাজা হারিস। সেই আবেদনে তাকে অ্যাটক কারাগার থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের অনুরোধ জানিয়ে বলা হয়, ইসলামাবাদের সেশন ও দায়রা আদালতের রায়ে ইমরান খানকে আদিয়ালা করাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে তাকে রাখা হয়েছে অ্যাটক কারাগারে।

এই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ সম্পর্কে কেন্দ্রীয় ও পাঞ্জাব প্রাদেশিক সরকারকে আগামী ১১ আগস্টের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেন।

২০২৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায় বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছ থেকে যেসব দামি উপহার ইমরান খান পেয়েছিলেন, সেসবের মধ্যে বেশ কিছু উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে গোপনে বিক্রি করে দিয়েছিলেন তিনি। এসব উপহার বিক্রির মাধ্যমে পিটিআই চেয়ারম্যান ২০ কোটি রুপিরও বেশি উপার্জন করেছেন বলেও জানা গেছে।

রাষ্ট্রের আইন অমান্য করে উপহার বিক্রির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা করেছিল দেশটির নির্বাচন কমিশন। শনিবার সেই মামলারই রায় দিয়েছেন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com