মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে বিএনপি ও বিরোধীদলগুলোর গণমিছিল শুক্রবার

রাজধানীতে বিএনপি ও বিরোধীদলগুলোর গণমিছিল শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের বিরোধী রাজনৈতিক দলগুলো। শুক্রবার (১১ আগস্ট) দুপুর ২টার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালন করবে বিরোধীদলগুলো।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই মিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।   

এ দিন বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। এতে জোটের নেতা আ.স.ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক ও জোনায়েদ সাকি অংশ নেবেন।

একই দিন বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট। বিকেল ৩টায় রাজধানীর পূর্বপান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। 

এছাড়া গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর) বিজয় নগর আর গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল করবে। অন্যদিকে গণফোরাম ও পিপল পার্টি যৌথভাবে আমারবাগ গণফোরামের অফিসের বিকেল ৪টায় গণমিছিল করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com