শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

রাজধানীর হাতিরঝিল থানায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উঠে আসা অভিনেতা হিরো আলমের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শারমীন আক্তার সাথী নামে এক নার্স সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১১৭২। শনিবার (২৭ জুন) রাতে জিডি করেন ওই নারী।

এজাহারে ওই নারী অভিযোগ করেছেন, ‘হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে ( সাথী আক্তার) অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।’এ প্রসঙ্গে অভিযোগকারী সাথী জানান, ‘আমি পেশায় নার্স। মাঝেমধ্যে শখে মিডিয়ায় কাজ করি।

কাজের কারণে হিরো আলমের সঙ্গে ফেসবুকে যুক্ত হই। এরপর থেকেই তিনি কাজের কথা বলে তিনি জঘন্য রকম যৌন উত্তেজক কথা বলে আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন, উত্ত্যক্ত করেন। তার কথায় সায় না দিয়ে বিষয়টি সিনিয়রদের জানাই। এরপরেই বিষয়টি নিয়ে হিরো আলম আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তাই নিরাপত্তার কথা চিন্তা করে আমি থানায় জিডি করি।

এ প্রসঙ্গে হিরো আলম সময় সংবাদকে বলেন, মূলত আমাকে হেয় করার জন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে, এছাড়া আর কিছু না। আর আমি কখনো ওই নারীর সাথে কোনো ধরনের চ্যাটিং করিনি। আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com