সোমবার, ০৮ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আজ বাংলাদেশের মানুষের পেটে ক্ষুধা : মিজানুর রহমা মিনু

আজ বাংলাদেশের মানুষের পেটে ক্ষুধা : মিজানুর রহমা মিনু

রাজশাহী সংবাদদাতা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায় দিয়ে বাংলাদেশের মানুষকে নেতৃত্বহীন করতে চায় এই সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেলসন ম্যান্ডেলার মতো বিশ্বের মানুষের হৃদয় জয় করেছেন ভালোবাসা, স্নেহ, মায়া, মতমায়। বিশ্বের বড় বড় নেতারা বলছেন ম্যাডামের (খালেদা) মুক্তির কথা। যেমন ম্যান্ডেলার জন্য বলেছিল।

বৃহস্পতিবার (৩ অগস্ট) বিকেলে সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, সেই স্বৈরাচার আন্দোলনের রাজপথের গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রকে তুমি যত রায় দিয়ে ভয় দেখাও কোনো লাভ নেই। বাংলাদেশের ৯৯ ভাগ জনগণ আজকে শহিদ জিয়া, খালেদা ও তারেক রহমানের পাশে আছে। আমরা শুধু প্রতিবাদ করছি। আমরা এক দফা আন্দোলনে আছি। 

তিনি আরও বলেন, আজ দেশে কঠিন পরিস্থিতি। আজ বাংলাদেশের মানুষের পেটে ক্ষুধা। আজ চাল নেই ঘরে, আটা নেই, তেল নেই, শিশুর দুধ নেই। আজ বাজারে ৫০০ টাকা নিয়ে গেলে শেষ হয়ে যায়। ৩০ দিনের মাস গুনলাম ১০ দিন না যেতেই টাকা নেই।  

মিজানুর রহমান মিনু  বলেন, ম্যারাডোনার কথা মনে আছে, সচিন টেন্ডুলকারের কথা মনে আছে, আমাদের বাংলাদেশের খেলোয়াড় সাকিব। এবার কোন রায় দেবেন। এবার আসবে আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৌত্রী জায়মা রহমান।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com