শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
৫ আগস্ট ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

৫ আগস্ট ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

নিজেস্ব প্রতিবেদক

বর্তমান সংসদকে অবৈধ দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, তফসিল ঘোষণার পূর্বেই সংসদ ভেঙে দিতে হবে। বর্তমান সংসদ বহাল রেখে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। দেশে নতুন সংকট ঘনীভূত হবে। দেশ আরও ভয়াবহ সংঘাতের দিকে যাবে।

তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যে দলবাজ কমিশনে পরিণত হয়েছে। এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে পুরানা পল্টনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা খলিলুর রহমান, অধ্যাপক নাসির উদ্দিন খান।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বর্তমান অবৈধ সরকার জনমতের প্রতি কোনো প্রকার তোয়াক্কা না করে গায়ের জোরে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে। জনগণ আর এক মুহূর্তও বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

শহিদ হাফেজ রেজাউল করীম খুন হওয়ার ৫ দিন অতিবাহিত হওয়ার পরও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করে মহাসচিব বলেন, খুনিরা সরকার দলীয় হওয়ায় সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে।

সভায় রেজাউল করীমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ৫ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com