শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন

জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন

বুলেটিন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

দীপু মনি বলেন, নারীর অধিকার ও মানবাধিকারের উপর বিশ্বাস রেখে বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন। নারী পুরুষ যেন সকল ক্ষেত্রে সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে আজ নারীর ক্ষমতায়নে আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

মন্ত্রী যুব মহিলা লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, দলের ঐক্য বজায় রাখতে সকলকে কাজ করতে হবে, আগামী কয়েক মাস দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরতে হবে।

এর আগে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে সংগঠনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান শেষে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় আওয়ামী লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সূত্র-বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com