শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় পিকআপ ভ‌্যা‌নের তিন যাত্রী নিহত

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় পিকআপ ভ‌্যা‌নের তিন যাত্রী নিহত

টাঙ্গাইল সংবাদদাতা

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় পিকআপ ভ‌্যা‌নের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হ‌য়ে‌ছে আরও ১২ জন । শুক্রবার (৭ জুলাই) বি‌কে‌লে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) ও নুরজাহান (৪৫)। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। পিকআপ ভ্যানে তারা ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। 

পিকআপে থাকা আহত আকলিমা বেগম জানান, বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য স্বামীর সঙ্গে একটি পিকআপে করে রওনা দেন। পিকআপ ভ্যানটি মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে  পিকআপ ভ্যানে উঠে যায়। এতে পিকআপে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। ত‌বে কাভার্ডভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া জানান, বিকেলে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপ ভ‌্যা‌নে কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন ক‌য়েকজন। প‌রে পিকআপ‌টি মহাসড়‌কের রাবনা বাইপাস এলাকায় আসলে পেছন দিক থে‌কে আসা এক‌টি কাভার্ড ভ্যান পিকআপের ওপর তু‌লে দেয়। এতে পিকআপে থাকা ১৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভ‌র্তি ক‌রেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com