মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোলা-২ আসনের এমপিকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভোলা-২ আসনের এমপিকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভোলা সংবাদদাতা

ভোলা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে রাজধানী ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভোলার বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়। 

শুক্রবার (৭ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত ৩ জুন জনৈক এক ব্যক্তির সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন সরদার। তার হুমকির সেই ভিডিও ফুটেজ তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হুমকির ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে আলাউদ্দিন সরদারকে বলতে শোনা যায়, ‘ইনশাআল্লাহ আমি দাঁড়াবো। এরপর যদি এমপি আলী আজম মুকুল কিছু করে, তাহলে আমি আপনাকে বলে রাখি, প্রকাশ্যে আমিই এমপি আলী আজমকে মেরে ফেলবো। আমি একাই তাকে মেরে ফেলবো, কাউকে লাগবে না।’

এ ঘটনায় এমপির নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আলাউদ্দিনের কুশপুতুল দাহ করার পাশাপাশি একাধিকবার বিক্ষোভ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার পর কয়েক ধাপে তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। যদিও তাকে গ্রেপ্তারের কয়েকদিন আগে তিনি তার ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন, তার বিরুদ্ধে যে কয়টি মামলা হয়েছে প্রতিটি মামলায় তিনি জামিনে আছেন। জামিনের পর থেকে তিনি ফেসবুকে সক্রিয় ছিলেন।

এদিকে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের ছেলে রোহান ফেসবুকে লাইভে এসে জানান, তার বাবা আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে কোনো মামলার ওয়ারেন্ট নেই। তার বাবা প্রতিটি মামলায় জামিনে আছেন। এরপরও পুলিশ কী কারনে তাকে গ্রেপ্তার করেছে তা তারা জানেন না।

লাইভে রোহান দাবি করেন, পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করে বেধড়ক মারধর করেছে এবং বাসা তল্লাশি করে সব কিছু এলোমেলো করে রেখে গেছে। তার বাবাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চাইলে পুলিশ তার দিকে তেড়ে আসে। এমপি আলী আজম মুকুল ক্ষমতার অপব্যবহার করে তার বাবাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে গেছে। 

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, অভিযুক্ত আলাউদ্দিন সরদার একটি মামলায় জামিনে আছেন। তার বিরুদ্ধে আরও দুইটি চাঁদাবাজি মামলা রয়েছে। সেসব মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তবে আলাউদ্দিন সরদারকে কবে আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড চাওয়া হবে কিনা এ বিষয়ে ওসি কোনো মন্তব্য করেননি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com