মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নির্বাচনের মধ্য দিয়ে দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত-সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে : গণতন্ত্র মঞ্চ

নির্বাচনের মধ্য দিয়ে দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত-সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

‘কেবল আওয়ামী লীগই সুষ্ঠু নির্বাচন দেয়’ বলে বৃহস্পতিবার (৬ জুলাই) সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য তথ্যভিত্তিক ও গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। জোটের এক প্রস্তাবে বলা হয়, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দূরের কথা, সরকার ও সরকারি দল ভোটের অধিকার হরণ করে দেশের গোটা নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (৭ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির অফিসে গণতন্ত্র মঞ্চের সভায় এক প্রস্তাবে এসব কথা বলা হয়। সভায় আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলন করে আরপিও নিয়ে গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার প্রস্তাবে আরও বলা হয়, বিরোধী দল নয়, সরকার ও সরকারি দলই আরেকটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত-সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। কারণ, সরকার ও সরকারি দল ২০১৪ ও পরবর্তীতে ২০১৮ সালে একতরফা জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে কেবল দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেনি, তারা মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়েছে।

এতে বলা হয়, বিরোধী দলবিহীন স্থানীয় সরকারের একতরফা নির্বাচন কোনোভাবেই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্টিফিকেট নয়। সরকারকে কোনো তালবাহানা না করে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানানো হয় প্রস্তাবে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com