রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিয়ে ষড়যন্ত্র করছে : এ আরাফাত

বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিয়ে ষড়যন্ত্র করছে : এ আরাফাত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। তারা সাধারণ ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১৭ জুলাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

শুক্রবার (৭ জুলাই) রাজধানীর সাততলা বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ. আরাফাত বলেন, ঢাকা-১৭ আসনের অন্তর্গত প্রতিটি এলাকায় নৌকা মার্কার জোয়ার বইছে। নির্বাচনে যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব।   

তিনি বলেন, আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটারদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই। নৌকাকে বিজয়ী করার মাধ্যমে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই। আমাদের স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে বিজয় নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। 

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম এ কাদের খান, মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com