মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিআইআইএসএস’র চেয়ারম্যান হলেন সাবেক রাষ্ট্রদূত গওসোল আযম

বিআইআইএসএস’র চেয়ারম্যান হলেন সাবেক রাষ্ট্রদূত গওসোল আযম

নিজস্ব প্রতিবেদক

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পিআরএল ভোগরত সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকারকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) চেয়ারম্যান করেছে সরকার। 

তাকে এ পদে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পিআরএল ভোগরত সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকারকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) চেয়ারম্যান পদে সবেতনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়। 

একইসঙ্গে বিআইআইএসএস-এর চেয়ারম্যান পদে আহমদ তারিক করিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। 

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৩ মার্চের স্মারকমূলে বিআইআইএসএস-এর চেয়ারম্যান পদে আহমদ তারিক করিমের চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো। 

পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম সিংহ রতন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com