রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
৫ পুলিশের কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করে প্রজ্ঞাপন

৫ পুলিশের কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

বিসিএস পুলিশ ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে সরকারি চাকরিতে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের চারজন সহকারী পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার। 

বৃহস্পতিবার (৬ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তারা বিসিএস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর সংশ্লিষ্ট শর্তাবলি পূরণ করায় নামের পার্শ্বে বর্ণিত তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হলো।

স্থায়ী হলেন যারা- পাবনার সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম (বিপি-৮৭১৬১৭৮৩৯৫), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান (বিপি-৮৬১৮২২০৪৯৬), উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (বিপি-৯১১৮২২০৫৪২), পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালিউল ইসলাম (বিপি-৯০১৮২০৫৮৫), নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি (বিপি-৮৭১৮২২০৫২৯)।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com