সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভিয়েতনামে নতুন রাষ্ট্রদূত লুৎফর রহমান

ভিয়েতনামে নতুন রাষ্ট্রদূত লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরেন্টোতে কনসাল জেনারেলের দায়িত্বে থাকা মো. লুৎফর রহমানকে ভিয়েতনামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । তিনি বর্তমান রাষ্ট্রদূত সামিনা নাজের স্থলাভিষিক্ত হবেন। আর সামিনা রাষ্ট্রদূত হিসেবে মিসরে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা লুৎফর রহমান ১৯৯৮ সালে কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। কর্মজীবনে তিনি মুম্বাইতে বাংলাদেশের উপ হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি হ্যানয়, করাচি, রিয়াদ ও রাবাতের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করা লুৎফর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। তিনি দুই সন্তানের জনক।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com