মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত

ইতালিতে নতুন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মনিরুল ইসলামকে সরকার ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হবেন। আর কূটনীতিক শামীম মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হবেন।

বিসিএস ১০ম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মনিরুল ইসলাম এর আগে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আফ্রিকান ইউনিয়নে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তিনি মরক্কোতেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

পেশাদার এ কূটনীতিক সিঙ্গাপুর, ব্রুনাই, স্পেন, চীন, কানাডা ও ব্রাজিলের দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নিউ ইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) হিসেবেও কাজ করেছেন এ কূটনীতিক।

মনিরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ও অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র নীতি ও বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com