মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গৃহবধূর আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে স্বামী-দেবর

গৃহবধূর আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে স্বামী-দেবর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ফাহমিদা আক্তার তারিন (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জুলাই) রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুজনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, ফাহমিদা আক্তার তারিনের স্বামী আরকাদুল ইসলাম ওরফে রুবেল (৩৮) ও দেবর মো. আরাফাত (৩৩)।

গ্রেপ্তার দুজনই ফরহাদাবাদ ইউনিয়নের নুর আলী মিয়ার হাট এলাকার বাসিন্দা পেশকার শফির ছেলে এবং ভুক্তভোগী ফাহমিদা আক্তার ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে।

পুলিশ জানায়, গতকাল (বুধবার) শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ ফাহমিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাহমিদার ভাই মো. শাহেদ আলম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি গৃহবধূর শাশুড়ি রুমি আক্তারকেও (৬০) আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের জানুয়ারিতে ফাহমিদার সঙ্গে আরকাদুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে আফরা চৌধুরী আয়না নামে ৩ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে। বিয়ের এক বছর পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন ফাহমিদাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এনিয়ে একবার ফাহমিদাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তবে পরবর্তীতে উভয়পক্ষের আত্মীয়-স্বজনের মধ্যস্থতায় ফাহমিদাকে শ্বশুর বাড়িতে পাঠানো হয়। তবে এসবের পরও ফাহমিদার ওপর শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন থামেনি। অত্যাচার সইতে না পেরে একপর্যায়ে বুধবার ফাহমিদা আত্মহত্যা করে।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা হয়েছে। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্ত চলমান রয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com