মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তারা জানান, বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পরিচয়দানকারী মিশিগান নিবাসী মো. রাব্বী আলমের বিরুদ্ধে সংগঠনের নিয়ম, শৃঙ্খলা ও ভাবমূর্তিবিরোধী বিভিন্ন কাজে জড়িত থাকার বেশ কিছু অভিযোগ পাওয়ার পর গত বছর তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আজ অবধি তিনি এর কোনো উত্তর না পাঠানোর কারণে উক্ত নোটিশে উল্লেখিত শর্ত অনুযায়ী সংগঠনের সাথে তার সব ধরনের সম্পর্ক অবলুপ্ত এবং সেই সাথে বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হলো।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত চার দশকের বেশি সময় ধরে দেশে ও বিদেশে সংগঠনের বিরাজমান পরিচ্ছন্ন ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে সবাইকে জানাচ্ছি যে, মো. রাব্বী আলম বর্তমানে কোনোভাবেই বঙ্গবন্ধু পরিষদের সাথে যুক্ত নন এবং তার সাথে বঙ্গবন্ধু পরিষদের নামে কোনো রকম আর্থিক লেনদেন বা সংগঠনের প্রতিনিধিত্বমূলক কোনো কর্মকাণ্ড না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিবৃতিতে জানান, তিনি অতীতে ও সম্প্রতিকালে বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যেসব অভিযোগ দায়ের করেছেন বলে পত্রিকান্তরে প্রকাশ তার কোনোটিতেই তিনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কোনো পূর্বানুমতি বা অনুমোদন গ্রহণ করেননি। এগুলো সবই তার নিজস্ব উদ্যোগ। তাই এসব অভিযোগের সাথে বঙ্গবন্ধু পরিষদের কোনো পর্যায়েরই কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে দাবি করা হয়, এখন থেকে বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে পরিচয় না দিতে বা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিত্ব না করতে মো. রাব্বী আলমকে নির্দেশ ও সতর্ক করা হলো।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com