বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
বিনিয়োগকারীদের সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে সব বিনিয়োগ সেবা দেবে বিডা 

বিনিয়োগকারীদের সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে সব বিনিয়োগ সেবা দেবে বিডা 

নিজেস্ব প্রতিবেদক

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় বিনিয়োগ সেবা দেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বৃহস্পতিবার বিডার কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশি বিদেশি বিনিয়োগ খুবই প্রয়োজন, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে সেই সঙ্গে পুঁজিও বাড়বে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্তর্জাতিক মানের উন্নত বিনিয়োগ সেবা প্রদান করতে হবে। বিডায় নিবন্ধিত সকল প্রতিষ্ঠানের জন্য একটি সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসাবে সকল সেবা একীভূত করে বিনিয়োগকারীদের প্রদান করবে বিডা।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, ওয়াসা, বিদ্যুৎ, আরজেএসসিএন্ডএফ এর নেম ক্লিয়ারেন্স, ইটিনসহ যাবতীয় বিনিয়োগ সেবা বিনিয়োগকারীরা বিডা ওসএসএর মাধ্যমে পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীকে শুধুমাত্র একবার বিডার ওএসএসে  ডিজিটাল তথ্য দিলেই চলবে, বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা গ্রহণের জন্য অন্য কোন প্রতিষ্ঠানে পৃথক ভাবে  যাওয়া ও তথ্য প্রদানের প্রয়োজন নেই।  

বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমানে বিডা বিনিয়োগকারীদের ২৩টি প্রতিষ্ঠানের ৬৭টি বিনিয়োগ সেবা প্রদান করে আসছে। দ্রুত ৪৪টি প্রতিষ্ঠানের ১৫৫টি সেবা বিনিয়োগকারীদের প্রদান করা সম্ভব হবে।  সেই লক্ষ্যে অন্যান্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসে একীভূত করার কাজ করে চলছে। 

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান,আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীমউল্লাহ্‌, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামশুল আরেফিন,   
জাতীয় সরকার বিভাগের মোহম্মদ ইব্রাহীম, সচিব, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান (সচিব), আনিছুর রহমান, সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান প্রমুখ বক্তব‍্য দেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com