শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ নভেম্বর থাইল্যান্ডে বসবে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে বিমসটেক ইস্যুতে আলোচনা করেন পররাষ্ট্র-সচিব।

বৈঠকে আলোচনার বিষয়ে সচিব জানান, বিমসটেক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার ভারত থেকে বিমসটেকের নতুন সেক্রেটারি জেনারেল মনোনীত হবেন। ফলে নতুন চেয়ার বাংলাদেশ এবং ভারতের নতুন সেক্রেটারি জেনারেল একইসঙ্গে যেন কাজ করতে পারেন, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, বিমসটেককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে এবং কীভাবে জোটের অগ্রগতি করা যায়, সেটি নিয়ে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে এবং সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, বিমসটেকের সড়ক ও রেলের বাইরে  বিদ্যুতের গ্রিড কানেকটিভটি বাড়াতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করছি। বিমসটেকে বাংলাদেশের চাওয়া বাণিজ্য বাড়ানো। আর ভারত চায় নিরাপত্তা বাড়াতে। এক্ষেত্রে বিমসটেকের দেশগুলোর মধ্যে মানি লন্ডারিং, ড্রাগ ট্রাফিকিং প্রতিরোধে সহযোগিতা বাড়াতে কাজ করার সুযোগ রয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com