শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতের দিল্লিতে আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে গুলির ঘটনা

ভারতের দিল্লিতে আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে গুলির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির একটি আদালতে আইনজীবীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে গুলির ঘটনাও ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। বুধবার দুপুরের দিকে দিল্লির তিস হাজারি আদালতে আইনজীবীদের সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সাগর সিংহ কলসি বলেছেন, তিস হাজারি আদালতে আইনজীবীদের দুটি গ্রুপের মাঝে বাগবিতণ্ডা হয়েছে। পরে সেখানে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও উঠেছে। বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, বুধবার দুপুরের দিকে তিস হাজারি আদালতে আইনজীবীদের বিবাদের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনজীবীদের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আদালতের কর্মীরাও এই সংঘর্ষে অংশ নিয়েছিলেন।

আদালতের আইনজীবীদের সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আইনজীবীর পোশাক পরে একজন ফাঁকা গুলি চালাচ্ছেন। অন্য একজন পাথর ছুড়ছেন। তিনিও আইনজীবীর পোশাক পরে রয়েছেন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলেছে, আদালতের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা ফাঁকা গুলি ছুড়েছেন। আদালতে চেম্বার ও গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে সচিব অতুল শর্মার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন মণীশ। পরে সেখানে অন্যান্য আইনজীবীরা উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন।

দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মেনন তিস হাজারি আদালতে আইনজীবীদের সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার তদন্ত হবে। যে অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে, তার লাইসেন্স রয়েছে কি না, খতিয়ে দেখা হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com