শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সেপ্টেম্বরে মাসব্যাপী গণসংযোগ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ

সেপ্টেম্বরে মাসব্যাপী গণসংযোগ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

ভোটের আগে সরকারের সাড়ে চৌদ্দ বছরের ‘সাফল্য’ ও ‘অর্জন’ জনগণের সামনে তুলে ধরতে সেপ্টেম্বরে মাসব্যাপী গণসংযোগ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

আজ (বুধবার) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ সভা থেকে একইসঙ্গে শোকের মাস আগস্টের কর্মসূচিও ঠিক করা হয়েছে। 

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আজকের বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আগস্ট শোকের মাস, এই মাসের কর্মসূচি ঠিক করা হয়েছে। শোকের মাসে আমরা নানা কর্মসূচির মধ্যে থাকব। 

মাসব্যাপী গণসংযোগ করার বিষয় তুলে ধরে এস এম কামাল হোসেন বলেন, শোকের মাস পার হলেই আমরা সারা দেশে গণসংযোগ করব। এটা মাসব্যাপী হবে। 

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সামনে নির্বাচন, নির্বাচনের আগে সরকারের সাড়ে চৌদ্দ বছরের ‘সাফল্য’ ও ‘অর্জন’ জনগণের সামনে তুলে ধরতে মাসব্যাপী এই গণসংযোগে নামবে আওয়ামী লীগ। 

এ ছাড়া তিন সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা কমিটি দ্রুত দিতে সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগ নেতারা।

এস এম কামাল হোসেন বলেন, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ নেতাদের অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি দিতে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। আর ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের থানা ও ওয়ার্ড কমিটি অতি দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com