শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুরে ডায়রিয়া রোগে দুইদিনে একই বাড়ির ৩ জনের মৃত্যু

জামালপুরে ডায়রিয়া রোগে দুইদিনে একই বাড়ির ৩ জনের মৃত্যু

জামালপুর সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে ডায়রিয়া রোগে একই বাড়ির ৩ জনের মৃত্যু হয়েছে। মূলত ডায়রিয়ায় ৫ জন অসুস্থ হয়ে পড়ার পর গত দুই দিনে ওই ৩ জনের মৃত্যু হয় । এছাড়া শেরপুর সদর হাসপাতালে অন্য দুই জন চিকিৎসাধীন রয়েছেন ।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহতর হলেন- বকশীগঞ্জ পৌরসভার দড়িপাড়া এলাকার ফজলুল হকের স্ত্রী খুকু মনি (৩৫), ফজলুল হকের বোন জায়েদা বেগম (৫০) ও  তার ভাইয়ের স্ত্রী আফরোজা বেগম (৩০)। আফরোজা বেগমের দুই ছেলে ছেলে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

জানা গেছে, মঙ্গলবার সকালে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগমের মৃত্যু হয় । এর আগে গত রোববার খুকু মনি ও জায়েদা বেগম মারা যান । একই বাড়ির তিনজনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

বকশীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল্লাহ বলেন, ‘গত শুক্রবারে তারা সকালে একসাথে খাবার খেয়েছেন। দুপুর থেকে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়। বকশীগঞ্জ হাসপাতাল থেকে খুকুমণি ও জায়েদা বেগমকে বাড়িতে আনলে তাদের মৃত্যু হয় ।

তিনি আরও বলেন, তারা সবাই একই পরিবারের, আজ সকালে আফরোজার শেরপুর হাসপাতালে মৃত্যু হয়েছে । তার দুই ছেলেও শেরপুর হাসপাতালে ভর্তি রয়েছে। এই পরিবারটি অসহায়। তাদের লোকজন নাই যে ভালো চিকিৎসা করবে ।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘এই ঘটনা নিয়ে আমাদের টিম মাঠে কাজ করছে। ভুক্তভোগীরা বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল পাঠালে তারা হাসপাতালে না গিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে দুজনের মৃত্যু হয়েছে। একজনের শেরপুর হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনাটি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com